বিলকিস হত্যায় গ্রেফতাররা।
সারাদেশ

স্বর্ণালংকার লুটের জন্য পুলিশ সদস্যের স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ভাড়া বাসায় পুলিশ কনস্টেবলের স্ত্রী বিলকিস আক্তারকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এ হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিরা অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার হুগলাডাঙ্গি গ্রামের মো. কবির হোসেন (৩০), তার স্ত্রী আঁখি মনি ওরফে লিপি আক্তার (২০), একই গ্রামের রিয়াজ উদ্দিন সরদার (২৬) ও বগুড়ার ভান্ডারবাড়ি গ্রামের মো. শাকিল হাসান (১৯)। তারা সবাই সাভারের আশুলিয়া এলাকায় ভাড়া থাকতেন।

নিহত বিলকিস মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে পুলিশ সদস্য মো. মাসুদের স্ত্রী। মাসুদ গাজীপুরে কর্মরত আছেন।

এ ঘটনায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, নিহত বিলকিসের পূর্ব পরিচিত ছিলো লিপি আক্তার ওরফে আঁখি। ঘটনার দিন জুস ও কোমল পানীয় নিয়ে বিলকিসের বাড়িতে বেড়াতে আসেন লিপি। এরপর রাতে আসেন লিপির স্বামী কবির হোসেনসহ আরও তিনজন।

বিলকিসকে কোমল পানীয় ও তার দুই ছেলে মেয়েকে জুস খেতে দেন তারা। খাওয়ার পর বিলকিস ও তার ছেলে ফাহিম (১২) ঘুমিয়ে পড়ে। সামান্য পরিমাণ খাওয়ায় বিলকিসের মেয়ে দোলা আক্তার (৬) কিছুক্ষণ জেগে ছিলো। পাশের রুমে দরজার ফাঁক দিয়ে মেয়ে দেখতে পায় ঘাতকরা গভীর ঘুমে থাকা তার মায়ের হাত-পা বাঁধছে। ভয়ে কিছু না বলে ভাইয়ের পাশে শুয়ে থাকে মেয়েটি। এক পর্যায়ে সেও ঘুমিয়ে পড়ে।

এদিকে বিলকিসের হাত, পা ও মুখ বাঁধার পর আসামি রিয়াজ উদ্দিন তাকে ধর্ষণ করে। পরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। এরপর স্বর্ণালংকার ও টাকা লুটে পালিয়ে যায় তারা।

মোহাম্মদ গোলাম আজাদ খান আরও জানান, সকালে ঘুম থেকে উঠে মায়ের মরদেহ দেখতে পায় দোলা। পরে আশপাশের লোকজনকে ডেকে আনে সে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা