সারাদেশ

দিনাজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বকশি ডাঙ্গার মো. জিয়ারুল ইসলামের মেয়ে মারুফা বেগম (১১) ও বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শামীম (৮)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বকসিডাঙ্গায় বাড়ির পাশের পুনর্ভবা নদীতে ৪-৫ জন শিশু গোসল করতে যায়। এ সময় ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় দুজন শিশুদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা