সারাদেশ

আমের ক্যারেটে ফেনসিডিল: ২ জনের ৭ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মাদক মামলায় দুইজনকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম। এ সময় আসামিরা অনুপস্থিত ছিলো।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার সাহাপুর-উত্তরপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. হুমায়ন (৫৩) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে সুজন মিয়া।

জানা গেছে, ২০১৩ সালের ১৫ জুলাই শিবগঞ্জের কানসাট এলাকার শাপলা সিনেমা হলের পাশে হাবিুবর রহমান ফল ভাণ্ডারের সামনে পিকআপে থাকা আমের ক্যারেট থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই মো. হুমায়ন ও সুজন মিয়াকে আসামি করে থানায় মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার তৎকালীন পরির্দশক (তদন্ত) আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ২৯ আগস্ট হুমায়ন, সুজন মিয়া ও আনারুলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। আজ হুমায়ন ও সুজন মিয়াকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা