সারাদেশ

দাম কমলো ইয়াবার 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মরণ নেশা ইয়াবার সরবরাহ বাড়ায় দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। আগে চট্টগ্রামে প্রতি পিস ইয়াবা ৩০০ থেকে ৬০০ টাকায় যেখানে বিক্রি হতো সেখানে প্রতি পিস ইয়াবা মাত্র ৬০ থেকে সর্বোচ্চ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাতটি আন্তর্জাতিক রুট দিয়ে ইয়াবা আনা হচ্ছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ইয়াবা সহজলভ্য হয়েছে। আর দাম কমে যাওয়ায় ইয়াবার প্রতি যুব সমাজের আসক্তি আরও বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা সমাজ সচেতন মহল।

সিএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, প্রথম প্রথম ইয়াবার দাম ৩০০ থেকে ৬০০ টাকা কিংবা আরও বেশি ছিল। বর্তমানে ৬০ থেকে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে ইয়াবা মিলছে। বহনে সহজলভ্য হওয়ায় এমনটাই হয়েছে।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ইয়াবা তৈরি হচ্ছে। সাতটি আন্তর্জাতিক রুট ব্যবহার করে দেশি-বিদেশি সন্ত্রাসী চক্র দেশে ইয়াবা আনছে। জনবল কম থাকায় নানা সীমাবদ্ধতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে মাদক নির্মূলে পুরোপুরি ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না।

এর আগে সিএমপির গোয়েন্দা পুলিশের হাতে চট্টগ্রামে মাদকের বড় চালানগুলো ধরা পড়ত। এখন সিএমপির গোয়েন্দা পুলিশ একটি জোন থেকে চারটি জোনে পরিণত হয়েছে। বেড়েছে জনবলসহ কাজের পরিধি। এরপরও মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ নির্মূলে সংস্থাটি তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। তবে র‌্যাবের অভিযানে মাদকের বড় বড় চালান ধরা পড়ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা