সারাদেশ

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গোপালপুর ফুলপুকুরিয়া এলাকার দুলা সরকারের ছেলে। নিহত শিশুটি মোকামতলার হরিপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মুক্তার বোনের বাড়ি থেকে মোকামতলা বাজারে যাওয়ার পথে তাকে বহনকারী অটো ভ্যানের এক্সেল ভেঙে মহাসড়কে পড়ে যায়। এতে অন্যান্য যাত্রীরা সটকে পড়তে পাড়লেও শিশুটি রাস্তার ওপর পড়ে থাকে। এমন সময় ঢাকাগামী একটি ট্রাক লরির চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা