সারাদেশ

সেতাবগঞ্জ চিনিকলের ২০৭ শ্রমিক-কর্মচারী বদলি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: প্রায় ৯ মাস বন্ধ থাকার পর সরকারি দুটি আদেশে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কলের শ্রমিকদের অন্য স্থানে বদলি শুরু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান।

এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর সরকারি এক আদেশে সেতাবগঞ্জ চিনি কলসহ ছয়টি চিনি কলে এক যোগে আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়।

বদলি হওয়া ১০৭ জনের মধ্যে নর্থ বেঙ্গল চিনি কলে ১২ জন, ঠাচিক ২০ জন, কেরু চিনিকলে ১০ জন, জচিক চিনিকলে ১৮ জন, ফচিক চিনি কলে পাঁচজন, রাচিক চিনি কলে সাতজন, নাচিক চিনি কলে চারজন, মোচিক চিনি কলে ২৫জন এবং জিলবাংলা চিনি কলে ছয়জন রয়েছেন।

জানা গেছে, সেতাবগঞ্জ চিনিকলে এক হাজার ৬৩ জন শ্রমিক-কর্মচারী থাকার কথা। বিভিন্ন সময় অবসরে যাওয়ার পর ১ ডিসেম্বর বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৬০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। বাকি ৪০৩ জন শ্রমিক কর্মচারীকে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। অপরদিকে দেশে চালু ৯ চিনি কলে শ্রমিক-কর্মচারী চরম সংকট রয়েছে। পরে চালু থাকা সুগার মিলগুলোতে বন্ধ সুগার মিলগুলোর শ্রমিক-কর্মচারীর বদলির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান বলেন, ‘সরকার কাউকে ছাটাই না করে বদলি করে কর্ম ঠিক রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি। এতে করে অন্তত কাউকে চাকরি হারিয়ে বেকার হতে হবে না।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা