সারাদেশ

ট্রাক থামিয়ে তল্লাশি, মিললো ৭১ কেজি ৮০০ গ্রাম গাঁজা

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী থেকে ৭১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ফারুক আহমেদ (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

গ্রেফতার ফারুক আহমেদ সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাতিকুমরুল এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামের মহাসড়কে একটি ট্রাককে থামার নির্দেশ দেয় র‌্যাব। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ৭১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ফারুক আহমেদকে গ্রেফতার করা হয়। গাঁজা পরিবহনে ওই ট্রাকটিও জব্দ করা হয়।

র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, ফারুকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফারুককে থানায় সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী র‍্যাবের চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা