সারাদেশ

স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৯

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।

গ্রেফতাররা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকার কুন্ডেরচর এলাকার আনোয়ার হোসেন দেওয়ান (৪০), দাইমুদ্দিন খলিফার কান্দি এলাকার মো. দেলোয়ার হোসেন খলিফা (৩৬), মাদারীপুর সদর থানার বলাইচর এলাকার কামাল খাঁ (৩৯), একই গ্রামের মো. খবির হাওলাদার (৪০), কালকিনী থানার নতুনচর দৌলতখান এলাকার খালেক হাওলাদার (৩৭), বরিশাল জেলার বানারীপাড়া থানার ব্রাহ্মণকাঠী এলাকার মো. আল মিরাজ ওরফে মিন্টু (৩৮), টাঙ্গাইলের মির্জাপুর থানার বন্দকাউলজানি এলাকার আব্দুর রহিম মিয়া (৩১), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীপুর গ্রামের মো. কবির হোসেন (৩৮) ও ঝাউকান্দি (নিরাতকান্দা) এলাকার আ. রহিম মিয়া (৩৯)।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, শুক্রবার রাতে পুরাতন লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নগদ টাকা, প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে ও ৩১ আগস্ট রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। পৃথক দুটি মামলা দিয়ে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা