সারাদেশ

থানচিতে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের থানচির বড় পাথর এলাকায় স্রোতে ভেসে ফজলে এলাহি (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শনিবার সকালে থানচি বাজার থেকে রেমাক্রী-তিন্দুর উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা থেকে আসা ১২ পর্যটকের একটি দল। পথে দুপুরে ওই টিমের চার সদস্য বড় পাথর এলাকায় পানিতে নামলে ফজলে এলাহি সুমন স্রোতে ভেসে যান। এ সময় অন্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় না। পরে বিষয়টি নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানো হয়। বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানি জানান, এলাকাটি খুবই দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক নেই। যোগাযোগ ব্যবস্থাও খুবই খারাপ। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

উপজেলা প্রশাসনে নাম এন্ট্রি করে না যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা