সারাদেশ

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিনিধি, শেরপুরঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট রেজাউল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মোজ্জাম্মেল হকের ছেলে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল যখন মাটিতে গড়াগড়ি করছিল ঠিক তখন এলাকবাসীর নজরে আসে। তখন এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা