সংগৃহীত ছবি
সারাদেশ

ছেলের হাতে বাবা খুন 

জেলা প্রতিনিধি: মাগুরা জেলার সদর উপজেলার আঠারখাদা গ্রামে নেশার টাকা না পেয়ে সুরমান শেখ (৭৫) নামে বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে।

রোববার (১ ডিসেম্বর) সকালে এ হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

নিহত বৃদ্ধ, মাগুরা জেলার সদর উপজেলার আঠারখাদা গ্রামের বাসিন্দা। তার লাশ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

ঘাতক ছেলে, মফিজুর শেখ (৩৫)।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের চা বিক্রেতা ৭৫ বয়সী সুরমান শেখের ছোট ছেলে মফিজুর দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত। এদিকে নানা সময় নেশার টাকার জন্য বাবাকে নির্যাতন করে আসছিলেন। গত কয়েক দিন আগে বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয়। এরপর বাবাকে নিজের নামে জমি লিখে দিতে বলেন ছেলে মফিজুর। এ সময় তার বাবা অস্বীকৃতি জানালে আজ সকাল সাড়ে ৯টায় একটি ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন তিনি। এর পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

আরও পড়ুন: ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতের ছেলে মফিজুর নেশাগ্রস্ত ছিলো। তবে বিভিন্ন সময় তার বাবার কাছে নেশার টাকার জন্য হুমকি দিত এবং মারধর করত। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আমরা আটক করেছি। এখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা