সারাদেশ

ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে বাবাকে কুপিয়ে হত্যা করেন আরিফ হোসেন (২২) নামে এক ছেলে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন।

নিহত আলী হোসেন উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। আরিফ অনার্সে পড়াশোনা করেন।

জানা গেছে, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। বুধবার রাতে খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে আরিফ ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আরিফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা