সারাদেশ

ময়মনসিংহে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আর ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন-নেত্রকোনার ১ জন ও ময়মনসিংহের ৪ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন করোনা ইউনিটের কর্মকর্তা ডা. মহিউদ্দিন খান।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, নতুন ৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা