সারাদেশ

মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ নেপালের

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: আমদানি-রপ্তানি বাণিজ্যের অংশীদার হয়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসেরে ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছেন।

সভা শেষে নেপালের প্রতিনিধি দল মোংলা বন্দরের জেটিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা বন্দরের সম্প্রসারণসহ বিদ্যমান সুযোগ সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম. আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, মোংলা বন্দরের সুযোগ সুবিধা দেখে নেপালে প্রতিনিধিরা এই বন্দর কিভাবে ব্যবহার করতে পারেন সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। নেপাল বর্তমানে ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে।

তিনি আরো জানান, নেপাল মোংলা বন্দর ব্যবহার করলে দুই দেশই লাভবান হবে।

২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি সই করে । চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা