সারাদেশ

প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামের বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, ২০ বছর আগে বিয়ে হয় ওই নারীর। তাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলের বয়স আট বছর। কাজের জন্য ১৮ বছর আগে কুয়েতে যান তার স্বামী। বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকতেন তিনি। ওই বাড়ির আশপাশেই থাকেন তার শ্বশুরবাড়ির লোকজন।

সরোজগঞ্জ ক্যাম্পের পরিদর্শক নিখিল অধিকারী জানান, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মামুন মণ্ডল, হাসান আলী ও আব্দুর রহমানকে আটক করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা