সারাদেশ

জাহাজের ডেকে ছিদ্র, গাড়িতে ঢুকলো পানি!

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: মোংলা বন্দরে আমদানি করা গাড়ি বহনকারী একটি জাহাজের ডেকে ছিদ্র হয়ে পানি ঢুকেছে। এতে এই জাহাজে থাকা গাড়ির মধ্যেও পানি প্রবেশ করে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে জাহাজের ভেতর থেকে সব গাড়ি খালাস সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ হলে বৃহস্পতিবার জাহাজটি বন্দর ছেড়ে যাবে।

এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে জাহাজের ডেকে পানি প্রবেশের বিষয়টি নজরে আসে জাহাজ কর্তৃপক্ষের।

জানা গেছে, সোমবার দুপুরে ৬৩৯টি গাড়ি নিয়ে বন্দরে ভেড়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ওই জাহাজটি। পানি প্রবেশের বিষয়টি নজরে আসার পর দ্রুত গাড়ি খালাসের কাজ শুরু হয়। জাহাজটি এর আগেও কয়েকবার গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসেছে।

ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মো. ওহিদুজ্জামান জানান, জাহাজের এক পাশে ছোট একটি ছিদ্র হয়েছে। পানি প্রবেশ করলেও গাড়ির কোনো ক্ষতি হয়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা