সারাদেশ

হিজড়াদের মারধরে বাসযাত্রী আহত 

নিজস্ব প্রতিবেদক: সাভার থেকে ঢাকায় আসার পথে হিজড়াদের মারধরের শিকার হয়েছেন ফাহাদ হোসেন নামে এক যুবক।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হিমাচল পরিবহনের একটি বাসের ভেতরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হিমাচল পরিবহনের একটি বাসে সাভার থেকে ঢাকায় আসছিলেন ফাহাদ হোসেন। পথিমধ্যে গাবতলী আন্ডার পাসের সামনে থেকে শুভশ্রী নামে এক হিজড়া ওই বাসে উঠেন। এরপর সবার কাছ থেকে টাকা তুলেন। ওই সময় ফাহাদ হোসেনের কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। তখন ফাহাদ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে শুভশ্রী আরও দু/তিন জন হিজড়াকে সঙ্গে নিয়ে এসে ফাহাদ হোসেনকে কিলঘুষি দিয়ে জখম ও রক্তাক্ত করেন।

এ ঘটনায় হিজড়া শুভশ্রীর নামে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

দারুস সালাম থানার এসআই আসাদুজ্জামান বলেন, ‘হিজড়া শুভশ্রী ও তার সহযোগীরা ফাহাদ নামের এক বাসযাত্রীকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। আমরা রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে হিজড়াদের সরিয়ে দিয়েছি। শুভশ্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা