সারাদেশ

মাইকিং করে ইলিশ বিক্রি

নিজস্ব প্রতিনিধি, বরগুনাঃ বরগুনার পৌর মাছ বাজারে মাইকিং করে ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্রেতা কম থাকার কারণে ইলিশের দাম কমিয়ে প্রতি-কেজি ইলিশ ২৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

কেন রাতে কম দামে ইলিশ মাছ বিক্রির বিষয়ে জাতে চাইলে ইলিশ বিক্রেতা মনির হোসেন বলেন, 'সকালে ইলিশের দাম বেশি ছিল। রাতে ক্রেতা কম থাকার কারণে ইলিশের দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে। ২৬০ টাকা ইলিশের প্রত্যেক কেজিতে ৬টি মাছ পাওয়া যায় এবং ৩শ টাকা কেজির ইলিশে ৫টি মাছ পাওয়া যায়। চলতি সপ্তাহে মাইকিং করে ইলিশ বিক্রি করতে অনেক বার দেখা গেছে। তবে মাছ ছোট হওয়ার কারণে দাম কিছুটা কম।'

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ-কেন্দ্রের পরিচালক নৌবাহিনীর লে. কমান্ডার এম লুৎফর রহমান বলেন, 'আগস্ট মাসের শেষের দিকে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। এই কারণে ইলিশের দাম কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় ইলিশের দাম কম আছে।'

বরগুনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, 'খবরটি আমরা শুনেছি। তদন্ত করে দেখবো মাছের গুণগতমান কেমন। প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা