সারাদেশ

আমবাগানে কাপড়ের পোটলায় পৌনে ৪ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে পৌনে ৪ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। একপর্যায়ে ঠাকুরপুর সীমান্তের একটি আমবাগানে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া দেয় বিজিবি। এ সময় একটি কাপড়ের পোটলা ফেলে পালিয়ে যান তিনি। পরে বিজিবি সদস্যরা কাপড়ের পোটলা থেকে তিন কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি বিভিন্ন সাইজের স্বর্ণের বার জব্দ করে।

এদিকে স্বর্ণ চোরাচালানীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমানের (২৮) বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা