সারাদেশ

টাকার বিনিময়ে টিকা স্বাস্থ্যকর্মী বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: করোনাভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া বিনামূল্যে টিকা টাকার বিনিময়ে দেয়ার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন। বরখাস্ত স্বাস্থ্যকর্মীর নাম জাকির হোসেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার বা টিকাবাহক হিসেবে কর্মরত ছিলেন।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাইনুল ইসলাম মোনাসকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জাকিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে ৩১ জনকে সিনোফার্মের টিকা দেয়ার সত্যতাও পাওয়া গেছে বলে জানিয়েছে এই কমিটি। এরই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ ছিল, গত ১৯ আগস্ট উপজেলার মরাদোন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে কয়েকজনের বাড়িতে গিয়ে টাকার বিনিময়ে সিনোফার্মের টিকা দিয়েছে জাকির।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক নাইমুল ইসলাম মোনাস বলেন, প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। জাকিরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত বলেন, ইপিআই পোর্টার জাকিরের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে জেলা সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর চিঠি পাঠিয়েছি। তদন্ত শেষে যদি জাকির হোসেনের সঙ্গে আর কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা