সারাদেশ

খুলনায় আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭১ জনের।

সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মোল্লাহাটের জাফর আলী (১০০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৬৪টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৮০ জন, বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ১৮ জন, যশোরে ২৬ জন, নড়াইলে ৭, মাগুরায় ১৩ জন, ঝিনাইদহে ২৬ জন, কুষ্টিয়া ৭৯ জন, চুয়াডাঙ্গায় ২ ও মেহেরপুরে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা