সারাদেশ

ময়মনসিংহে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও অন্যজন নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে একই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোনা ও জামালপুরের ১ জন রয়েছেন।

তারা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫), নেত্রকোনার দূর্গাপুরের জয়নব বানু (৭০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার করিমন (৫২)।

তিনি আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৫ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় এক দিনে ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা