সারাদেশ

ভারতে পাচারকালে ৫ নারী পুরুষ আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারী-পুরুষসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। পরে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

রোববার (২৯ আগস্ট) ভোরে সীমান্তবর্তী উপজেলার কৈখালী ইউনিয়নের শাপখালী গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পূর্বখাজা গ্রামের আলকাফ হাওলাদারের ছেলে ইমাদুল হক ও তার স্ত্রী শাহানাজ বেগম, রিয়াজুল হাওলাদারের স্ত্রী মারুফা বেগম, একই উপজেলার গুলবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাসান গাজী ও তার স্ত্রী শারমিন বেগম।

এ বিষয়ে ১৭-বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ কাবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা