সারাদেশ

বোনের বউভাতে যাওয়া হলো না ভাইয়ের 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার দোস্তপাড়া এলাকায় একটি ট্রাকের ধাক্কায় শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল সদর উপজেলার ভাদালিয়া এলাকার শাহ আলমের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার শাকিলের বোনের বিয়ে হয়। রোববার বোনের বউভাত অনুষ্ঠান চলছিলো। ওই বউভাতের অনুষ্ঠানে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মারা যান শাকিল।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা