সারাদেশ

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি জিএম নজরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আহত নজরুল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় অংশ নিতে জেলা শহরে যাবার পথে মানিকগঞ্জ বাজারে তার ওপর হামলা চালায় টিপু সুলতানসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা