সারাদেশ

পঞ্চগড়ে  ১৫ জুয়াড়িকে আটক

নিজস্ব প্রতিনিধি,পঞ্চগড়: পঞ্চগড়ে জুয়াড়িদের আস্তানায় পুলিশের অভিযানে ১৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি বাজারে ফার্মেসীর দোকানের পিছনে জুয়া খেলার সময় তাদের আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

জুয়াড়িদের বাড়ি হাড়িভাষা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। আটককৃতরা হলেন- মো. আঃ রশিদ (৩৫), মো. ওলিউর রহমান (৩০), মো. ওমর আলী (৩৬), মো. আবু দাউদ (২২), মো. আবু হানিফ (৪৮), মো. আবু হাসান (২৬), মো. বাবুল হোসেন (২৮), মোঃ বাবুল হোসেন (২৮), মো. শাজাহান আলী (৩২), মো. আবু হানিফ (৩২), মো. আক্কাছ হোসেন (৩২), মো. আজম আলী (৩২), মো. রাজিউল ইসলাম (৩০), মো. ইমরান হোসেন (২০) ও মো. আশরাফুল ইসলাম (৩৫) ।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার হাড়িভাসা বড়বাড়ি বাজার এলাকায় একটি ফার্মেসীর দোকানের পিছনে টিনের চালাঘরে বসে জুয়া খেলছিল। এসময় সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে এসময় ১৩ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়ার বোর্ডে নগদ ৬ হাজার টাকাসহ বিভিন্ন জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয় । পরে ১৮৬৭ সালের জুয়া আইনে শনিবার রাতেই পলাতক জুয়া আসরের মূল হোতা আজিমুল হকসহ ১৬ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, কোন জুয়াড়িদের ছাড় দেয়া হবে না। আমরা জুয়াড়িদের ধরতে অভিযান পরিচালনা করছি। সেই সাথে সকল জনপ্রতিনিধিদের এ বিষয়ে পুলিশকে সহযোগীতা করার জন্য বলা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা