সারাদেশ

খুলনার সঙ্গে রেল যোগাযোগ সচল

নিজস্ব প্রতিনিধি, জীবননগর (চুয়াডাঙ্গা): খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে রেল যোগাযোগ সচল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার মিজানুর রহমান।

এর আগে রোববার (২৯ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাকশি বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, পাকশি বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, (লোকো) আশীষ কুমার মণ্ডল, বিভাগীয় সংকেত-টেলিযোগাযোগ প্রকৌশলী রাজিব বিল্লাহ।

স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরগামী ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করলে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা