সারাদেশ

কুড়িগ্রামে ৩৫ হাজার পরিবার পানিবন্দী

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে।

সোমবার (৩০ আগস্ট) এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার অন্তত ৩৫ হাজার পরিবার। তলিয়ে গেছে নিচু এলাকার কয়েক হাজার হেক্টর জমির রোপা আমনসহ সবজি ক্ষেত ও আমনের বীজতলা।

চলমান বন্যার পানিতে জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি, মোহনগঞ্জ, রাজীবপুর; রৌমারী উপজেলার দাঁতভাঙা, চরশৌলমারী, বন্দবেড়; চিলমারী উপজেলার অষ্টমীরচর, নয়ারহাট, চিলমারী, রানীগঞ্জ; উলিপুর উপজেলার থেতরাই, দলদলিয়া, গুনাইগাছ, বজরা, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, সাহেবের আলগা, হাতিয়া; সদর উপজেলার হলোখানা, ভোগডাঙ্গা, ঘোগাদহ, মোগলবাসা, পাঁচগাছি, যাত্রাপুর; ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী, তিলাই, সোনাহাট, পাইকেরছড়াসহ আন্ধারিঝাড় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলায় বন্যার্তদের জন্য ৩৬৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ২৮০ মেট্রিক টন চাল ও ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা