সারাদেশ

মুন্সিগঞ্জে খামার পরিদর্শনে ৩ দেশের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজংয়ে বেসরকারি উদ্যোগে প্রায় ১২৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে আধুনিক মডেলের খামার ডাচ ডেইরি ফার্ম। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই গরুর খামারটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল, কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূত।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে খামারটি পরিদর্শন করেন তারা।

ওই তিন রাষ্ট্রদূত হলেন- ব্রাজিলের জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র, কসোভোর গুনার ইউরিয়ার ও মালদ্বীপের শিরুজিমাত সামির। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ডাচ ডেইরি লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক গিয়াসউদ্দিন।

জানা গেছে, ওই খামারটিতে বর্তমানে দেশি বিদেশি ১২ শতাধিক গরু পালন করা হচ্ছে। খামারটিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি। বর্তমানে খামারটিতে প্রতিদিন ২ হাজার ২০০ লিটার দুধ উৎপাদন হয়।

ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র বলেন, ‘বাংলাদেশ এখনো দুগ্ধ উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়, তবুও যত বেশি দুগ্ধ উৎপাদন করতে পারবে তত কম আমদানি করবে। এতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী হবে। ডাচ ডেইরি ফার্ম খুবই উৎপাদনশীল। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একটি আদর্শ ও মডেল খামার। ব্রাজিলের আবহাওয়া বাংলাদেশের চেয়েও বেশ গরম। আমি বিশ্বাস করি ব্রাজিলের গবাদিপশু এখানে নিজেদের মানিয়ে নিতে পারবে এবং তারা বেশ উৎপাদনশীল হবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা