সারাদেশ

মা-ছেলেকে অপহরণ: সিআইডির দুই সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, রংপুর: দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান।

তিনি বলেন, ‘তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখন পর্যন্ত পাইনি।’

উল্লেখ্য, গত সোমবার (২৩ অগাস্ট) রাত ৮টার দিকে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চিরিরবন্দর উপজেলার নান্দারাই গ্রামের শামসুল আলমের খালু লুৎফর রহমানের বাড়িতে প্রবেশ করে।

এরপর তারা লুৎফরের স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। পরে লুৎফরের পরিবারের কাছে মা-ছেলের মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে তারা।

অপহরণকারীদের দেয়া তথ্যে আট লাখ টাকা নিয়ে মঙ্গলবার বিকালে দিনাজপুর সদর উপজেলার বাশেরহাটে যান লুৎফরের পরিবারের সদস্যরা। পরে অপহরণকারীরা টাকা নিতে এলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। তখন তারা মাইক্রোবাসটি নিয়ে পালানোর চেষ্টা করে।

খবর পেয়ে দিনাজপুরের চিরিরবন্দরের দশমাইল এলাকা থেকে পুলিশ সিআইডির তিন সদস্য ও মাইক্রোবাস চালককে আটক করে। পরে রাতে সিআইডির সোর্স খাসিউর রহমানকে আটক করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা