সারাদেশ

ট্রলারডুবির ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় বালুবাহী ট্রলারের চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরইসলামপুর থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার বাসিন্দা বালুবাহী ট্রলারের চালক জামির মিয়া (৩৫), সহযোগী মো. খোকন (২২) ও মো. রাসেল (১৮)।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবাহী ট্রলারের চালকসহ ৩ জনকে আটক করা হয়।

এর আগে, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় সর্বশেষ খবর পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা