সারাদেশ

বরিশালে একদিনে ৭ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে ৭৫ জনের করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে সুস্থ হয়েছে ৫৫৯ জন।

শনিবার (২৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন মারা গেছেন।

হাসপাতালটির পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১১৯ জন চিকিৎসাধীন রোগী ভর্তি আছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ২১৮ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ২৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩৯ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন।

এছাড়া পটুয়াখালীতে কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৫ জন। তবে নতুন শনাক্ত হয়েছে ১৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৪২ জন।

অন্যদিকে ভোলায় ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮৪ জন। তবে নতুন ৩২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৩৭০ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৯ জন।

এছাড়া পিরোজপুরে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮১ জন। তবে নতুন ২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৪১ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪১ জন।

অন্যদিকে বরগুনায় ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯১ জন। তবে নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৫ জন।

এছাড়া ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৯ জন। তবে নতুন ১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা