সারাদেশ

চট্টগ্রামে কমেছে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে করোনায় মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১১৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৭৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজনই উপজেলার বাসিন্দা।

এদিকে সরকারি তথ্য অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৯৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট এক হাজার ২১১ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা