সারাদেশ

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে মিথুন ভূঁইয়া নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বজ্রপুর এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাত করে মেরাজ নামে এক মাদক ব্যবসায়ী ।

নিহত মিথুন বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতার’ কর্মী ছিলেন। অন্যদিকে অভিযুক্ত মেরাজ একই এলাকার রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক সেবন ও বাধা প্রদানকে কেন্দ্র করে নগরীর ১৫নং ওয়ার্ডের বজ্রপুর এলাকায় ইয়াবা ব্যবসায়ী মেরাজের সঙ্গে নিহত কলেজছাত্র মিথুন ভূইয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিথুনকে ছুরিকাঘাত করে মেরাজ।

স্থানীয়রা গুরুতর আহত মিথুনকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত মেরাজ এবং শরিফুল ইসলাম রাসেলকে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে। মেরাজের ঘর থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা