সারাদেশ

১০০ যাত্রী নিয়ে বিকল ট্রলার

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ: কক্সবাজারের টেকনাফ ছেড়ে যাওয়া সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার বঙ্গোপসাগরের মোহনার আগে নাফ নদীর শাহপরীর দ্বীপ নামক স্থানে একটি ট্রলার বিকল হয়ে পড়ে। অবশেষে ঘণ্টাদুয়েক ধরে উদ্ধার তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে শাহপারীরদ্বীপ নামক স্থান থেকে ট্রলারটির যাত্রীদের উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে টেকনাফের নৌ ঘাট থেকে ছেড়ে গিয়ে সাগরের মোহনার আগে নাফ নদীতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো ওই ট্রলারটি বেলা ১১টার দিকে ১০০ জন আরোহী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ নৌঘাট ছেড়ে যায়। কিছু দূর গিয়ে ১টার দিকে বঙ্গোপসাগরের মোহনার আগে নাফ নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারে থাকা যাত্রী নারী পুরুষ ও শিশুদের আতঙ্ক বেড়ে যায়। অনেকেই তীরের অন্যান্য ট্রলারদের মাঝিদের সঙ্গে যোগাযোগ করতে থাকে।

তিনি জানান, একপর্যায়ে এ তথ্য পুলিশের কাছে পৌঁছালে টেকনাফ শাহপরীরদ্বীপ ক্যাম্পের পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মিজানের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার তৎপরতায় চালায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করে খাদ্য সহায়তা দেওয়া হয়।

ট্রলারের সকলেই সেন্টমার্টিনের বাসিন্দা জানিয়ে ওসি বলেন, পরে ট্রলারের ইঞ্জিন ঠিক হয়ে গেলে বেলা চারটার দিকে যাত্রীদের নিয়ে আবারও রওনা করেন।

এসআই মিজানুর রহমান জানান, যাত্রীদের পৌঁছানোর জন্য বিকল্প ট্রলার আনা হয়েছিল। কিন্তু মাঝি সেন্টমার্টিন পূর্বপাড়া বাসিন্দা মো. আয়াজ (৩০) ট্রলারটির নিশ্চয়তা দেওয়ায় ওই ট্রলারে করেই সকল যাত্রীদের নিরাপদে সেন্টমার্টিনের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কিছুদিন আগে অপর একটি ৪০ জন যাত্রীবাহী ট্রলার বিকল হয়ে সাগরে ১২ ঘণ্টা আটকে ছিল। বারবার জাহাজ আটকের ঘটনায় ওই নৌ রুটে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁদের দাবি লক্করঝক্কর ট্রলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা