সারাদেশ

শরীয়তপুরে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না জালসহ এক জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দাশেরজঙ্গল বাজারের মো. মোকলেছ চৌকিদার ও দিলীপ শাহার দোকানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।

পরে এসব জাল স্থানীয় ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, গোসাইরহাট থানার এসআই উদয় পালসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। আটক সুমন শাহা (৩৬) উপজেলার দাশেরজঙ্গল এলাকার দিলিপ শাহার ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, সন্ধ্যায় উপজেলার দাসেরজঙ্গল বাজারের মোকলেছ ও দিলীপের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি দোকান থেকে ১০ লাখ মিটার কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এসময় সুমন নামের একজনকে আটক করা হয়। পরে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ আর জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা