সারাদেশ

নারায়ণগঞ্জে সড়কে প্রাণ গেল ২ নারীর

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জন: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় গাড়ির চাপায় দুই পথচারী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার (২৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চাপায় নিহতরা হলেন, মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা (৫০) ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২)।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সকালে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুজন নারী নিহত হবার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। অজ্ঞাত গাড়িটি ও তার চালকের কোন খোঁজ পাওয়া যায়নি। গাড়ি ও চালককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা