সারাদেশ

খুলনায় আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ২৪ ঘণ্টায় খুলনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

এর মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। এছাড়া খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ জন, গাজী মেডিকেল হাসপাতালে ১ জন ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জনের মারা গেছেন।

এ ব্যাপারে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। তারা হলেন, খুলনার রূপসার রামনগরের নাজমা রহমান (৬৫), যশোরের মনিরামপুরের আকলিমা (৬৫) ও ঝিনাইদহের মহেশপুরের তহমিনা (৪১)।

অপরদিকে খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের হারুন অর রশিদ (৫৫) নামে এক রোগীর মারা গেছেন

এছাড়া গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে যশোরের বেনাপোলের আব্দুল মজিদ (৬৭) নামে এক রোগীর মারা গেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা