সারাদেশ

ভেসে উঠলো মারিয়ার মরদেহ, মা-বাবার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে নৌকা উল্টে মারা যাওয়া দম্পতির নিখোঁজ সন্তান মারিয়ার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড়ে ভেসে ওঠে শিশু মারিয়ার মরদেহ।

নিহত দম্পতি হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। তারা সিলেটে বসবাস করতেন।

জানা গেছে, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হন। নদীতে একটি স্পিডবোট যাওয়ার সময় বড় ঢেউ সৃষ্টি হলে তাদের নৌকাটি নদীতে ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ ঘণ্টা পর শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া দম্পতি রিয়াদ-লিজাকে জানাজা শেষে মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে।

নবীনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা