সারাদেশ

আগুনে পুড়লো দোকান-বসতঘর

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামের মিলনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় দোকানের মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হন। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ওই বাজারে আব্দুর রহমানের ছেলে মমিনুর রহমানের ওয়ার্কশপের দোকান ও বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন বাড়ি সংলগ্ন ওয়ার্কশপের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা