সারাদেশ

রোগীর মৃত্যুতে পালিয়ে গেলেন ডাক্তার!

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া শহরের কলোনী এলাকায় রেইনবো কমিউনিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পায়ুপথে ফোঁড়ার অপারেশন করাতে গিয়ে মশিউর রহমান মিলু (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে বগুড়া শহরের কলোনী এলাকায় ওই হসপিটালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ওই হসপিটালে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

মৃত মিলু বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে এবং বড়গোলায় ঢেউটিনের ব্যবসা করতেন।

রোগীর স্বজনদের অভিযোগ, সোমবার দুপুরের পর মিলুকে রেইনবো কমিউনিটি হসপিটালে ভর্তি করানো হয়। সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাফর সাদিক রোগীর পায়ুপথে ফোঁড়ার অপারেশন করেন। ডাক্তার অপারেশন করে চলে যাওয়ার পর রাত ৯টার দিকে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এ সময় হসপিটালে কোনো চিকিৎসক ছিলেন না। রাত ১০টায় ওই হসপিটালের একজন কর্মচারী অ্যাম্বুলেন্স ডেকে স্বজনদের সহযোগিতায় তড়িঘড়ি করে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন।

রেইনবো কমিউনিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা জানান, এ ঘটনার পর থেকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক গাউছুল আজমের মোবাইল ফোন বন্ধ রয়েছে। ডাক্তাররা কেউ হসপিটালে আসেননি।

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক জানান, হসপিটালে পৌঁছে ডাক্তার, নার্স কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে তড়িঘড়ি করে রোগীকে মেডিকেলে পাঠানো হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা