সারাদেশ

মাদক বিক্রির সময় কারারক্ষী আটক 

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, বিকেলে গোপন সূত্রে মাদক বিক্রির খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়।

কারারক্ষী মো. জাহিদুল ইসলামের নামে বরিশালে দুটি এবং ঝালকাঠিতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ মামলার কারণে গত পাঁচ বছর ধরে সাময়িক বরখাস্ত রয়েছেন তিনি। বরখাস্ত থাকাকালে তিনি বরগুনা জেলা কারাগারের সঙ্গে সংযুক্ত রয়েছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বণি আমিন জানান, জাহিদুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা