সারাদেশ

দুই বাসের সংঘর্ষে যাত্রী নিহত, আহত ২৪ 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের গৌরনদীর বার্থী ইউনিয়নের গাইনেরপাড় এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৪ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, মাওয়া থেকে বিএমএফ পরিবহনের ব্যানারে লায়ন নামের একটি যাত্রীবাহী বাস বরিশালের দিকে যাচ্ছিলো। অপরদিকে বরিশাল থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পাবনার উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে ওই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে ১২ জনকে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা