সারাদেশ

চাচিকে বিয়ে করলো ভাসুরের ছেলে!

নিজস্ব প্রতিনিধি,টাঙ্গাইল: দীর্ঘ দেড় যুগের পরকীয়া। অবশেষে অবসান ঘটিয়ে অবশেষে চাচার দুই সন্তানসহ স্কুলশিক্ষক চাচি রহিমা আক্তার রুমাকে বিয়ে করলেন শরীফুল ইসলাম নামে টাঙ্গাইলের এক যুবক।

সম্প্রতি সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজের স্ত্রী সন্তান থাকতেও চাচার কাছ থেকে চাচিকে ভাগিয়ে নিয়ে দুই সন্তানসহ বিয়ে করায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, ১৯৯৮ সালে কালিদাস পানাউল্লাহপাড়ার ইমান আলীর সঙ্গে বিয়ে হয় নলুয়া মোল্লাপাড়ার রহিমা আক্তার রুমার। বিয়ের কয়েক বছর পরই ভাসুরের ছেলে শরিফুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রহিমা। এরপর থেকেই স্বামী ইমান আলীর সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।

শরিফকে পরকীয়া থেকে ফেরাতে ২০১৭ সালে বাসাইল উপজেলার ময়থা গ্রামে বিয়ে করায় তার পরিবার। তবে এতেও শরীফ-রহিমার সম্পর্কের অবনতি হয়নি। ২০১৯ রহিমাকে দিয়ে চাচা ইমান আলীকে ডিভোর্স করান শরীফুল। অবশেষে দুই পরিবারের সমঝোতায় গত সপ্তাহে বিয়ে হয় শরীফুল ইসলাম ও রহিমা আক্তার রুমার। এর মধ্য দিয়ে তাদের দেড় যুগের পরকীয়ার অবসান ঘটল।

মঙ্গলবার মোবাইলে বিয়ের কথা স্বীকার করেছেন রহিমা ও তার ভাই আনোয়ার মোল্লা।

বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, উভয় পরিবারের সমঝোতার মাধ্যমে শরিফুল ও রহিমার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয়টি শরিফের বর্তমান স্ত্রীও মেনে নিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা