সারাদেশ

পাবনায় মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে সদরের নাজিরপুর ও আতাইকুলায় এ সকল দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত চেরু বিশ্বাসের ছেলে আজমত বিশ্বাস (৪৫) ও আতাইকুলার চড়াডাঙ্গা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে ফরমান আলী (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা-ঈশ্বরদী সড়কের নাজিরপুর শহীদ নজরুল ইসলাম হাবু উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষক আজমত বিশ্বাস রাস্তা পার হতে গেল ঈশ্বরদীগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে সুজানগর থেকে চড়াডাঙ্গা যাওয়ার পথে তারাবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় সিএনজির তিনজন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত ফরমানকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশগুলো তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। তবে উভয় পরিবারের কেউ আমাদের থানায় কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা