সারাদেশ

রামেকে আরও ৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৩, নাটোরের ১, নওগাঁর ২ ও কুষ্টিয়ার ১ জন।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২০৯ জন।

এদিকে, জেলায় মোট ৩২৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে পজেটিভ এসেছে ৫৮ টি। শতকরা হিসাবে যা ১৭ দশমিক ৭৪ শতাংশ।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা