স্বাস্থ্য

রাজশাহীতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, রামেক করোনা ইউনিটে উপসর্গে মৃত ব্যক্তি চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১০ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ রোগী। করোনা আক্রান্ত ৯ রোগী ও উপসর্গে ভর্তি আছেন ১৫ রোগী।

শামীম ইয়াজদানী আরও জানান, রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৬ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৫১ জনের নমুনা পরীক্ষায় দু’জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৬০ শতাংশ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ অক্টোবর) থেকে রোববার (৩১ অক্টোবর) পর্যন্ত রামেক করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি। এর আগে, ৫ অক্টোবর উপসর্গ ও করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা