স্বাস্থ্য

মাথার ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দেবেন না’

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আকিব হোসেন নামে এক শিক্ষার্থী। তার মাথায় ব্যান্ডেজে লেখা রয়েছে ‘হাড় নেই, চাপ দেবেন না’।

রোববার (৩১ অক্টোবর) আকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে শনিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। আকিব হোসেনের বাড়ি কুমিল্লায়। তিনি চমেকের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, আকিবের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়ে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আকিবের মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় সেখানে অপারেশন করতে হয়েছে। অপারেশনে রক্ত সরানো হলেও এখনো তিনি আশঙ্কামুক্ত নন। আকিবের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। পরে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে কলেজের একাডেমিক কাউন্সিল। পাশাপাশি শনিবার সন্ধ্যার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা