ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

১০ মাসে সাড়ে ২৩ হাজার ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হন।

নতুন করে ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীতে ১০৪ জন এবং অন্য বিভাগগুলোতে ৪২ জন নতুন ভর্তি হয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৬১১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫১ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯১ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা