সারাদেশ

কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় দুইজন কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য মকলেছ আলী। রবিবার (২২ আগস্ট) সকালের দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে।

জানা গেছে, উপজেলার শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ওই ইউপি মেম্বারের আমন ধান ক্ষেতে প্রবেশ করেন। এ সময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১ টি গরু বেঁধে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুজন কৃষক উপস্থিত হলে, ইউপি মেম্বার কৃষক বেলায়েতকে (৬০) গাছের সাথে বেঁধে রাখেন এবং অপর কৃষক শাহাদতকে (৭০) লাঠি দিয়ে পেটান। পরে বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদেরকে গ্রামে ধরা হয়েছিল। ২/১ টি লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা